মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা স্টেশন এলাকায় মালুমঘাট হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে ৭হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে। এসময় দুই পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন– কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ লারপাড়া এলাকার মৃত মো: আমিনের ছেলে মো: জাহেদুল আলম (৪৫) ও চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নতুনপাড়া এলাকার ছৈয়দুল হকের ছেলে মো: আয়াছ (৪০) ।
অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলার মালুমঘাট হাইওয়ে এসআই জামাল উদ্দিন জানান, শুক্রবার একটি প্রাইভেট কার (ঢাকা মেট্টো: গ-৩৩-১১৮৬) যোগে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে যাচ্ছিল দুই পাচারকারী। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার রামু হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মুজিবুর রহমান বিষয়টি জানতে পেরে চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িকে।
তিনি আরো জানান, এরপর মালমুঘাট হাইওয়ে পুলিশের সার্জেন্ট জামাল হোসেনের নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি দল সন্ধ্যার দিকে সড়কে তল্লাসি অভিযান চালায়। এসময় উপজেলার ডুলাহাজারা স্টেশন এলাকা থেকে প্রাইভেট কার ও ইয়াবাসহ তাদের আটক করা হয়।
চকরিয়া থানার ওসি মো.জহিরুল ইসলাম খাঁন বলেন, মালুমঘাট হাইওয়ে পুলিশ আটককৃত দুই পাচারকারী ও উদ্ধারকৃত ইয়াবাসহ রাতে থানায় সৌর্পদ করেছেন। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.