মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সাথে পৃথক মতবিনিময় করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখার নব-নির্বাচিত নেতৃবৃন্দরা। সোমবার বিকালে মতবিনিময় পরবর্তী তাদের ফুলেল শুভেচ্ছাও জানানো হয়।
মতবিনিময়কালে উপজেলা চেয়ারম্যান জাফর আলম বলেন, চকরিয়া অসম্প্রদায়িক সম্প্রতির এলাকা হিসেবে পরিচিত। এখানে কোন ধরনের সাম্প্রদায়িকতা চলতে দেয়া হবেনা। ঐক্য পরিষদের নেতৃবৃন্দদের সাথে নিয়ে অসম্প্রদায়িক চেতনা আরো জোরদার করা হবে।
পৃথক মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, চকরিয়ার কোথাও অসম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টকারী থাকতে পারবেনা। ঐক্য পরিষদের যেকোন সমস্যায় আমি পাশে থাকবো।
এসময় ঐক্য পরিষদের নেতাদের মধ্যে ছিলেন- চকরিয়া উপজেলার সভাপতি রতন বরণ দাশ, পরিষদের সাধারণ সম্পাদক ও চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মুকুল কান্তি দাশ, যুগ্ম সম্পাদক কালু শুক্লা দাশ, লিটন দাশ, সাংগঠনিক সম্পাদক দিলীপ সুশীল, চকরিয়া পৌরসভা শাখার সভাপতি নারায়ন কান্তি দাশ, সাধারণ সম্পাদক সুনীপ দাশ সৌরভ, চকরিয়া উপজেলা শাখার উপদেষ্টা অনিবাঁশি দাশ ও ঐক্য পরিষদ আবুধাবী শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল দে শিমুল প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.