সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়া-পেকুয়ার ৪০ হাজার গ্রাহক পল্লী বিদ্যুতের ভেল্কীবাজিতে অতিষ্ট

চকরিয়া-পেকুয়ার ৪০ হাজার গ্রাহক পল্লী বিদ্যুতের ভেল্কীবাজিতে অতিষ্ট

ছবি: সংগৃহীত

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কালবৈশাখীর ঝাপটায় বিছিন্ন হওয়া বিদ্যুৎ দুদিন পর আসলেও ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেনা কক্সবাজারের চকরিয়া-পেকুয়ার গ্রাহকরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর টানা দুই ঘন্টা বিদ্যুৎ পেলেও শুক্রবার বেলা ২টা পর্যন্ত কয়েকশ বার বিদ্যুৎ আসা যাওয়া করেছে। এসময় টানা দশ মিনিটও বিদ্যুৎ স্থায়ীত্ব পায়নি।

জানা গেছে, হাইভোল্টেজে কিছুক্ষণ পর পর বিদ্যুতের ভিল্কীবাজিতে বাল্ব, টিভি-ফ্রিজসহ ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়েছে বেশ ক’টি ঘরে। এতে পল্লী বিদ্যুৎ সেবার মান নিয়ে দু’উপজেলার চল্লিশ হাজার গ্রাহকের ভোগান্তি চরমে পৌছেছে। গত ১৭ এপ্রিল বেলা ২টায় কাল বৈশাখীর হাল্কা বাতাসে বিদ্যুৎ লাইন বিছিন্ন হয়ে পড়ে। ১৮ এপ্রিল রাত ৮টায় চকরিয়ায় বিছিন্ন লাইন ঠিক হলেও কক্সবাজারে নষ্ট হওয়ায় টানা দুইদিন বিদ্যুৎ বিহীন থাকে চকরিয়া-পেকুয়ার গ্রাহকরা। ১৯ এপ্রিল রাতে বিদ্যুৎ আসলেও শেষ রাত থেকে ২০ এপ্রিল বেলা ২টা পর্যন্ত বিদ্যুৎ এই আসে এই যায় অবস্থায় রয়েছে।

পল্লী বিদ্যুতের গ্রাহক কাকারা ইউনিয়নের বাসিন্দা তৌহিদুল ইসলাম বলেন, শুনেছি সরকার পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ দিলেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সঞ্চালন লাইন দুর্বল রেখে দেয়ায় ভোগান্তির শিকার হচ্ছি। আমরা পল্লী বিদ্যুৎ থেকে মুক্তি চাই। ফের পিডিবির লাইনে অন্তর্ভুক্ত হতে চাই।

এব্যাপারে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ সমিতি চকরিয়া জোনাল অফিসের এজিএম হানিফুল হাসান বলেন, সঞ্চালন লাইন ঠেকসই না হওয়ায় বিদ্যুৎ সরবরাহে ত্রুটি-বিচ্যুতি দেখা দিচ্ছে। লোড ক্যাপাসিটি সম্পন্ন লাইন নির্মাণ শেষ হলে এদুর্ভোগ পোহাতে হবেনা গ্রাহকদের।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.