সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়া পৌরশহরে ব্যবসায়ীকে পিটিয়ে মোবাইলসহ তিন লাখ টাকা ছিনতাই

চকরিয়া পৌরশহরে ব্যবসায়ীকে পিটিয়ে মোবাইলসহ তিন লাখ টাকা ছিনতাই

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় অভিনব পন্থায় প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এক ব্যবসায়ীকে ইয়াবা ব্যবসায়ী আখ্যায়িত করে মোটরসাইকেলে তুলে অন্যত্র নিয়ে জিম্মি করে তিন লাখ টাকা ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। পরে পৌরশহরের একটি মার্কেটের দ্বিতীয় তলায় নিয়ে মারধর করে ছেড়ে দেয়া হয়েছে। ১জানুয়ারি সোমবার দুপুর দেড়টার দিকে পৌরশহরের ইসলামী ব্যাংক সংলগ্ন সড়ক থেকে ব্যবসায়ীকে উঠিয়ে নিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালীর জাফর আলম মাঝির ছেলে ব্যবসায়ী হাবিব উল্লাহ (২০)। তার ঘর নির্মাণ কাজে প্রয়োজন হওয়ায় ইসলামী ব্যাংক থেকে তিন লাখ টাকা তুলে বাড়িতে ফেরার জন্য ব্যাংকের নিচে নামামাত্রই দুটি মোটরসাইকেলে করে চার যুবক আকস্মিক ঘেরাও করে তাকে। এসময় ব্যবসায়ী হাবিবকে ইয়াবা পাচারকারী আখ্যায়িত করে শরীরের তল্লাশি চালাতে হবে অযুহাত তুলে মোটরসাইকেলে তুলে চকরিয়া থানার পশ্চিম পার্শ্বে একটি কারখানায় নিয়ে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে নগদ তিন লাখ টাকা ও দুটি মোবাইল সেট হাতিয়ে নেয়। পরে হাবিবকে ছিনতাইকারীরা ফের মোটরসাইকেলে তুলে বালিকা বিদ্যালয় সড়কের একটি মার্কেটের দ্বিতীয় তলায় তুলে পিটিয়ে ছেড়ে দেয়।

এঘটনায় মামলা করার জন্য হাবিব উল্লাহ থানায় গেছেন। এর আগে ঘটনা শোনে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.