দলের সাইনবোর্ড টাঙ্গিয়ে কোটি টাকার জমি জবর দখলের চেষ্টা

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেলের বিরুদ্ধে কোটি টাকা মূল্যমানের জায়গা জবর দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জমির মালিকগণ। এনিয়ে চকরিয়া পৌর শহরে চলছে চরম উত্তেজনা। যেকোন মুহুর্তে ঘটে যেতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা।
এনিয়ে ভুক্তভোগী পরিবার ১৩ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় চকরিয়া প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের লিখিতভাবে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন তারই চাচা চকরিয়া মাতামুহুরী বাঁশ সরবরাহকারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আহমদ রেজা।
এসময় সংবাদ সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন আবুল কাসেম ও জামাল হোছাইনসহ অপরাপর জমি মালিকরা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আহমদ রেজা বলেন, চকরিয়া পৌরশহরের প্রাণকেন্দ্রে চিরিঙ্গা মৌজার বিএস ৯২ খতিয়ানের ৫২৮ ও ৫২৯ দাগাদির আন্দরে ৩.৩৪ শতক জমির উপর বহুতল ভবন নির্মাণ করতে হোয়াইটস্টোন ডেভলপারের সাথে চুক্তিবদ্ধ হন। ইতোমধ্যে নির্মাণ কাজও শুরু করেছেন তিনি। আহমদ রেজা বলেন, তাদের পৈত্রিক ও ক্রয়কৃত জমির একটি অংশে পৌর যুবলীগের সাইনবোর্ড টাঙ্গিয়ে কথিত কার্যালয় পরিচয়ে জবরদখল চেষ্টা করেছেন তাঁর ভাতিজা ও পৌর যুবদলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল।
এ নিয়ে ভূক্তভোগী জমি মালিক আহমদ রেজা চকরিয়া থানায় তার ভাতিজা সোহেল ও সোহেলের পিতা নুরুল হক প্রকাশ হাছুমিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে প্রেক্ষিতে চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে উপ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে সংগীয় পুলিশ ফোর্স নিয়ে সকাল ১০টার দিকে ও বেলা ২টায় ঘটনাস্থলে পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। এসময় পুলিশ দখলবাজদের স্থাপনা নির্মাণে বাধা দিলে পুলিশের উপস্থিতিতে জমির মালিক আহমদ রেজাসহ অপরাপর জায়গার মালিকগনকে প্রাণে হত্যাসহ নানাভাবে হুমকি প্রদর্শন করেন বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ তুলেন।
আহমদ রেজা আরো অভিযোগ করেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক বিভিন্ন সময়ে দলের নাম ভাঙ্গিয়ে ওই জায়গা জবর দখলে নিতে চেষ্টা চালায়। জায়গা জবর দখলে ব্যর্থ হয়ে সোহেল পৌর যুবলীগের কথিত কার্যালয়ের নাম ব্যবহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্মলিত নানা ধরণের ফেস্টুন লাগিয়ে জবর দখলে মেতে উঠেন। বর্তমানে তিনিসহ জমি মালিকগণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে দাবী করেন। এনিয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও উর্ধ্বতন রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।
অপরদিকে চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু ও চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন জানিয়েছেন, চিরিংগা শহরের উল্লেখিত স্থানে চকরিয়া পৌর যুবলীগের কোন ধরণের কার্যালয় তাদের নেই বলে দাবী করেন। তাদের দলীয় মূল কার্যালয় উপজেলা সড়কের মধ্য চকরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে। তারা দলীয় কার্যালয় নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.