
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের সাথে সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মোহাম্মদ মতিউল ইসলামের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার ৬ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় চকরিয়া সার্কেলের এএসপি’র অস্থায়ী কার্যালয়ে এ মতিবিনিময় সভা অনুষ্টিত হয়।
এসময় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মতিউল ইসলাম কক্সবাজার জেলা পুলিশ ও চকরিয়া থানা পুলিশের পক্ষ থেকে প্রেসক্লাবের নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সবাইকে মিষ্টিমুখ করান।
চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজবাউল হকের সঞ্চালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এএসপি মতিউল ইসলাম বলেন, পুলিশ ও সাংবাদিক একজন আরেকজনের পরিপুরক। তাই আমাদের একসাথে মিলেমিশে সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করতে হবে। আপনাদের লেখনিই সমাজের নানা সমস্যা চিহ্নিত করতে সহযোগিতার করবে পুলিশদের।
তিনি আরো বলেন, কিছু কিছু ব্যক্তি এই সাংবাদিকতরা পেশাকে কুলষিত করতে চেষ্টা করছে। যারা সাংবাদিকতার নাম ব্যবহার করে অপসাংবাদিকতায় লিপ্ত রয়েছে তাদের চিহ্নিত করতে হবে। এসব অপসাংবাদিকদের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে।
এসময় বক্তব্য রাখেন- চকরিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক এমআর মাহামুদ, চকরিয়া প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ছোটন কান্তি নাথ, সিনিয়র সহ-সভাপতি এসএম হানিফ, সহ-সভাপতি রফিক আহমদ, জহিরুল ইসলাম, এমএইচ আরমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ, মো.মঞ্জুর আলম, অর্থ সম্পাদক এম জিয়াবুল হক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম মনছুর আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ উল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাপ্পি শাহরিয়ার, নির্বাহী সদস্য এএম ওমর আলী, মুহাম্মদ জিয়াউদ্দিন ফারুক।
এদিকে, কক্সবাজার জেলা প্রশাসক মো:কামাল হোসেন’র সাথে মতবিনিময় করেছেন চকরিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা। গত ৫ সেপ্টেম্বর বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে চকরিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দদের সাথে এ মতিবিনিময় সভা অনুষ্টিত হয়।
এসময় জেলা প্রশাসক মো.কামাল হোসেন বলেন, সাংবাদিকদের লেখনিতে দেশের উন্নয়ন তরান্বিত হয়, প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা পায় সঠিক নির্দেশনা ও তথ্য। তিনি নব গঠিত চকরিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন জানান ও ক্লাবের উন্নয়নে সার্বিক সহায়তার আশ্বাস দেন।এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন-চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরী।
উপস্থিত ছিলেন- প্রবীন সাংবাদিক এমআর মাহামুদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বিটিভি জেলা প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেল, সাংবাদিক ইউনিয়নের নেতা চ্যানেল আই ও আমাদের সময়ের স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ছোটন কান্তি নাথ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, অতিরিক্ত জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.