চট্টগ্রাম মহানগর পুলিশের সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুল ইসলাম ভুঁইয়ার বিরুদ্ধে মামলা করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম জিল্লু।
বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে এই মামলা দায়ের করা হয়।
ওসির বিরুদ্ধে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন মামলার বাদী ছাত্রলীগ নেতা আবদুর রহিম জিল্লু।
আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
উল্লেখ্য, গত শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ায় আল ইসলামিয়া হোটেলে ছাত্রলীগ নেতা আব্দুর রহিম জিল্লু তার স্ত্রী রশ্মির সঙ্গে কথা বলছিলেন। এ সময় সদরঘাট থানার ওসি মঈনুল ইসলাম হোটেলে প্রবেশ জিল্লুর ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে এই ছাত্রলীগ নেতাকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে থানায় আটক করে নিয়ে যান। খবরটি নগরীতে ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে সদরঘাট থানা ঘেরাও করে থানাহাজত থেকে তাকে ছাড়িয়ে নিয়ে আসেন।
সূত্র: রাইজিংবিডিডটকম;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.