
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল কক্সবাজার জেলা পুলিশ।
২১শে জানুয়ারী চট্টগ্রাম রেঞ্জের মাসিক অপরাধ সভায় ডিআইজি খন্দকার গোলাম ফারুকের নিকট থেকে পুরস্কার গ্রহণ করলেন জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
এ সময় চট্টগ্রাম রেঞ্জ পুলিশের শীর্ষ স্থানীয় কর্তারা উপস্থিত ছিলেন। এরই পূর্বে দেশের সর্বোচ্চ সংখ্যক মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারকারী জেলা হিসাবে ২টি পৃথক ক্যাটাগরীতে আইজিপি ক্রেস্ট, সনদ ও সম্মাননা অর্জন করে জেলা পুলিশ।
৭ই জানুয়ারী ঢাকাস্থ রাজারবাগ পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠানে সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য টানা দ্বিতীয়বারের মতো বিপিএম (সেবা) পদক পান পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.