সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চলন্ত মোটরসাইকেলে ফেসবুক লাইভ অতঃপর যুবকের মৃত্যু

চলন্ত মোটরসাইকেলে ফেসবুক লাইভ অতঃপর যুবকের মৃত্যু

http://coxview.com/wp-content/uploads/2021/06/Accident.jpg

মোটরসাইকেল চালানোর সময় ফেসবুক লাইভে এসেছিলেন মো. রিদুওয়ান (২৫) নামে এক যুবক। তার মৃত্যুর ঘটনাও ধরা পড়ল সেই ভিডিওতে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তিনি।

মঙ্গলবার দুপুরে পদুয়া বার আউলিয়া দরগাহ্ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিদুওয়ান সাতকানিয়া উত্তর ঢেমশা মাইজপাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে।

ভিডিওতে দেখা গেছে, সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করে সামনে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে একটি মোটরসাইকেল। বৃষ্টি হওয়ার কারণে সড়কের জায়গায় জায়গায় পানি জমে আছে। একসময় উল্টোদিক থেকে আসা একটি বাসের জন্য কমগতিতে চলা আরেকটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা লাগে লাইভে থাকা গাড়িটির। এতে আরোহীসহ লুটিয়ে পড়ে মোটরসাইকেলটি। ওহ আল্লাহ বলে কেউ একজন আর্তনাদ করে ওঠেন।

জানা গেছে, বারো আউলিয়া গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মো. বেলাল উদ্দিন ও মো. মহিউদ্দিন নামে আরও দুই যুবক।

তাদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের চমেক হাসপাতালে রেফার করে। তবে হাসপাতালে নেওয়ার আগেই প্রাণ হারান রিদওয়ান।

নিহতের ভাই ইলিয়াস জানিয়েছেন, রিদওয়ানসহ তিন বন্ধু মোটরসাইকেলে করে সাতকানিয়া থেকে লোহাগাড়ার বড়হাতিয়ায় এক আত্মীয় বাড়ি যাচ্ছিল।

পথিমধ্যে বার আউলিয়া দরগাহ্ এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী স্টার লাইন পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো- -ব ১৫-৫২৮২) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.