
সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর ত্রিমোহনি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে চার জঙ্গি আছে বলে ধারণা করছে পুলিশ।
গোমস্তাপুর সার্কেলের এএসপি মাইনুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাড়িটিতে আবু বক্কর নামে এক জঙ্গি ও তার স্ত্রী সন্তানসহ ৪ জন থাকতে পারে। ওই বাড়ির পাশের চারটি বাড়ির লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আবু স্থানীয় বাজারে মসলা বিক্রি করতেন বলেও জানান তিনি।
জঙ্গিদের আত্মসমর্পণ করতে মাইকে আহবান জানানো হচ্ছে বলে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন. শিবগনগর ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রাশাসন।
অভিযান চালাতে সোয়াত টিমের অপেক্ষায় রয়েছেন জানান ওই পুলিশ কর্মকর্তা।
গোপন সংবাদদের ভিত্তিতে ২৬ এপ্রিল বুধবার ভোরে ওই বাড়িটি ঘিরে ফেললে পুলিশকে লক্ষ্য কেরে গুলি ছোড়া হয়। পরে আশেপাশের এলাকা ঘিরে ফেলে আইন-শৃঙ্খলা বাহিনী।
স্থানীয়রা জানিয়েছেন, গত দুই মাস আগে ওই এলাকার আফসার আলীর ছেলে আবুকে (৩০) বাড়ির মালিক সাইদুর রহমান ওরফে জেন্টু বিশ্বাস (৭৫) ভাড়া ছাড়াই তার বাড়িতে থাকতে দেয়। আবু স্থানীয় হাট-বাজরে মসলা বিক্রি করেন।
সূত্র:priyo.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.