কামাল শিশির; রামু ;
কক্সবাজারের রামু উপজেলার চেইন্দায় ছালেহা বেগম (৩২) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধূ হাফেজ আলী জোহারের স্ত্রী।
বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনাটি ঘটেছে। তিনি চার সন্তানের জননী। ৭ মাসের একটি সন্তানও রয়েছে বলে জানা যায়।
এ ঘটনায় ১০ সেপ্টেম্বর রামু থানায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩৬। ঘটনায় জড়িত ৪ জনকে আটক করেছে রামু থানা পুলিশ।
আটকৃতরা হলেন- একই এলাকার আব্দুর রহমান, তার ছোট ভাই আব্দুল হাকিম, আব্দুল মালেক ও শ্যালক শফিউল আলম।
আটক আব্দুর রহমানের মেয়ে পরপুরুষের হাত ধরে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূ ছালেহা বেগমকে হত্যা করা হয়।
আটক আসামিদেরকে আদালতে সৌপর্দ করা হয়েছে বলে জানান রামু থানা পুলিশ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.