সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চোখের ডার্ক সার্কল দূর করবেন যেভাবে

চোখের ডার্ক সার্কল দূর করবেন যেভাবে

মুখের মধ্যে চোখ যে সবচেয়ে আকর্ষণীয় অংশ, তা তো বটেই। কিন্তু চোখের পাশে যদি ডার্ক সার্কল বা চোখের কোনায় কালি জন্ম নেয়, সেই চোখের সৌন্দর্যেও যেন তার প্রভাব পড়ে।

ব্যস্ততার এই যুগে সবারই ঘুমের পরিমাণ কমে গেছে। যার প্রভাব ত্বকেও পড়ছে। তৈরি হয় চোখের চার পাশ ঘিরে ডার্ক সার্কল। চোখের চার পাশ খুব সংবেদনশীল হয় বলেই কালো ছোপ পড়ে যায়। আর ডার্ক সার্কল পড়া মানেই বয়সের ছাপ পড়া মুখে।

ঘুম কম হওয়া, মানসিক চাপ, হরমোনের সমস্যা, অ্যালার্জি, ডিহাইড্রেশন ইত্যাদি কারণে চোখের কোলে কালি পড়তে শুরু করে। কিন্তু সহজ চারটি ঘরোয়া উপায়ে চোখের কালি দূর করা যেতে পারে। জানেন সেগুলি কী কী?

হার্বাল টি: ডার্ক সার্কল দূর করতে হার্বাল টি খেতে পারেন। দিনে এক বার খান। এর সঙ্গে একটু আদা, তুলসী পাতা, কেশর আরর একটু মধু মিশিয়ে খেলে আরও ভাল ফল পাবেন।

বিকেলের টিফিন: বিকেলের দিকটা সবারই খিদে পায়। হালকা কিছু খেতে ইচ্ছে করে এই সময়ে। এই সময়ে খিদে পেলে চিপ্স বা বিস্কুট খাবেন না। বরং এই সময়ে একটা বাটিতে পিনাট, গুড়, আর একটু নারকেল মিশিয়ে সেটা খান। চোখের কালি আস্তে আস্তে ভেতর থেকে দূর হবে।

দুধ: দুধের মধ্যে ভিটামিন এ ও বি-৬ থাকে। এই ভিটামিনগুলি ত্বকে নতুন কোষ তৈরি করে। ভিটামিন বি-৬ ত্বকের কালো ছোপ দূর করে। তাই দুধের সঙ্গে একটু ময়দা মিশিয়ে সেই মিশ্রণ মুখে মাখুন। পুরো শুকিয়ে কাঠ হওয়ার আগেই জল দিয়ে ধুয়ে ফেলুন।

স্ট্রেস: অফিসের চাপ, বাড়ির নানা কাজ, ব্যক্তিগত জীবনে টুকটাক সমস্যা থাকলেও দিনের শেষে ভাল থাকতেই হবে। কী ভাবে স্ট্রেসকে ধারেকাছে ঘেঁষতে দেবেন না, তা ঠিক করতে হবে নিজেকেই। প্রয়োজনে স্ট্রেস ম্যানেজমেন্টের বিশেষজ্ঞদের পরামর্শ নিন। মোদ্দা কথা যে ভাবেই হোক স্ট্রেসকে ধারে কাছে ঘেঁষতে দেওয়া যাবে না। এতে ডার্ক সার্কল এড়ানো যাবে সহজেই।

 

সূত্র:deshebideshe.com-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.