
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডীতে রেমিট্যান্স যোদ্ধার খামারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে ইউনিয়নের নতুন মহাল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, চৌফলদণ্ডী নতুন মহাল এলাকা নুর মোহাম্মদের ছেলে সৌদি প্রবাসী মোহাম্মদ আলম বসতভিটায় একটি গরুর খামারে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির গরু লালন পালন করে আসছেন। বিদেশে ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও দেশের যুব সমাজকে অনুপ্রেরণা এবং বেকার যুবকের কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি তার লক্ষ্য। ঘটনার দিন গভীর রাতে ১৫/২০ জনের সংঘবদ্ধ একটি চক্র খামার থেকে দুটি বড় গরু চুরি করে নিয়ে যায়। গরু দুইটির মুল্য প্রায় ৬ লক্ষ টাকা হতে পারে বলে ধারণা করছে এলাকার লোকজন।
এমন ঘটনা এলাকায় জানাজানি হলে লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে। এলাকার লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সচেতন মহল,জেলাজুড়ে চলমান গরু চুরি রোধে চোর সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে জেলা প্রশাসকের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
খামারের মালিক মোহাম্মদ আলমের সাথে মোবাইলে কথা হলে জানান, গভীর রাতে আমার খামার থেকে সবচেয়ে বড় গরু দুটি চুরি করে নিয়ে যায়। এই চিহ্নিত চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
স্থানীয় মেম্বার এহেছানুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গরু দুইটি অনেক বড়। এই ঘটনায় মডেল থানায় অভিযোগ করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.