
ফাইল ফটো
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে শাহেনা নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ১১ অক্টোবর রাত আনুমানিক ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেয়ের পিত্রালয়ে।
আত্মহননকারী নারী ছৈয়দ নুরে কন্যা বলে জানা গেছে। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেছে ঈদগাঁও পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্র মতে, পার্শ্ববর্তী ফয়েজ উদ্দীনের ছেলে ফায়সাল নামের এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল, সেই প্রেমকে বাস্তবে রূপ নিতে বিবাহ সম্পাদন করেন। তাদের মধ্যে প্রায় দশ মাস মত সংসারও হয়, পারিবারিক কলহের জের ধরে মেয়ে শাহেনা পিত্রালয় চলে যায়। সেখানে বাড়ির সদস্যদের অগোচরে রুমে ভীমের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির সদস্যরা দেখতে পেয়ে শোর চিৎকার করলে প্রতিবেশীরা এসে স্থানীয় জনপ্রতিনিধিকে অবগত করেন। তিনি তাৎক্ষণিক বিষয়টি ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জকে জানালে ঘটনাস্থলে পাঠানো হয় একদল পুলিশ। তদন্ত কেন্দ্রের এসআই সনজিত চন্দ্র নাথসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পৌঁছে মৃতদেহের সুরহতাল রিপোর্ট তৈরি করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।
তদন্ত কেন্দ্রের এসআই সনজিত চন্দ্র নাথ জানান, চৌফলদন্ডীতে আত্মহত্যা করে এক গৃহবধূর মৃত্যু হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
তদন্ত কেন্দ্রের ইনচার্জের সাথে কথা হলে তিনি ছুটিতে আছেন, তবে আত্মহত্যার কারণ জানেন নি বলে জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.