সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চৌফলদন্ডীতে টমটম চালককে জবাইকে করে হত্যা চেষ্টা

চৌফলদন্ডীতে টমটম চালককে জবাইকে করে হত্যা চেষ্টা

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার উপকূলীয় ইউনিয়ন চৌফলদন্ডীতে এক টমটম চালককে জবাই করে হত্যা চেষ্টা চালিয়েছে দূর্বৃত্তরা। ৪ ফেব্রুয়ারী রাত সাড়ে নয়টার দিকে বিসিক সংলগ্ন সিকদার পাড়া সড়কে এ ঘটনাটি ঘটে। সংঘটিত ঘটনায় কাউকে আটক করা যায়নি।

স্থানীয়রা উদ্ধার করে তাকে ঈদগাঁওস্থ একটি হাসপাতালে নিয়ে আসে। ভিকটিম মোর্শেদ আলম ঈদগাঁও ইউনিয়নের মন্ডল পাড়ার ছৈয়দ আলমের পুত্র বলে জানা যায়।

জানা যায়, টমটম চালক মোর্শেদকে একই এলাকার জনৈক এক ব্যক্তির পুত্র ডেকে নিয়ে বর্ণিত স্থানে তাকে জবাই করে হত্যার চেষ্টা চালিয়েছে। তবে কি কারণে এ হত্যা চেষ্টাটি চালিয়েছে তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয় এমইউপি মোহাম্মদ মিয়া জঙ্গি ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ঐ সময়ে তার শোর চিৎকার শোনে পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঈদগাঁও মেডিকেলে পাঠানো হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সদর হাসপাতালে নিয়ে যাচ্ছেন বলে জানান পুলিশ।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূঁইয়া ঘটনাটি শোনেছেন বলে জানান।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.