সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চৌফলদন্ডীতে দিন দুপুরে মোটর সাইকেল ছিনতাই

চৌফলদন্ডীতে দিন দুপুরে মোটর সাইকেল ছিনতাই

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলা চৌফলদন্ডীতে দিন দুপুরে মোটর সাইকেল ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। ১৬ জুন আনুমানিক দুপুর ২টার দিকে ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, চৌফলদন্ডী ইউনিয়নের খোনকারখীলের কলিম উল্লাহ নামের এক যুবক কক্সবাজার হয়ে খুরুস্কুল দিয়ে বাড়ীতে আসার পথে চৌফলদন্ডী এলাকায় পৌছলে স্থানীয় চৌফলদন্ডীর উত্তর-পশ্চিম পাড়ার মনির আহমদের পুত্র জিয়াবুল হকের নেতৃত্বে সাঙ্গ-পাঙ্গরা কলিম উল্লার কাছ থেকে তার চালানো মোটর সাইকেলটি কেড়ে নেয়। পাশাপাশি বাড়ীর কাজের জন্য আনা নগদ টাকা, মোবাইল ও ঘড়ি ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ১৭ জুন তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের পরপরেই ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীরের নেতৃত্বে একদল পুলিশ মোটর সাইকেল উদ্ধার অভিযান পরিচালনার লক্ষ্যে চৌফলদন্ডীতে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে ভুক্তভোগী কলিম উল্লাহ এ ঘটনায় পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন বলে জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.