
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধ ও হাতধোয়া বিষয়ক এক সচেতনতা সভা অনুষ্টিত হয়েছে।
৫ ফ্রেব্রুয়ারী সকাল ১১টায় চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন।
উপস্থিত ছিলেন চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বশির আহমদ, ইউনিসেফের কর্মকর্তাবৃন্দ, চৌফলদন্ডী ছাত্রলীগ সভাপতি মনজুর আলম এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ অসংখ্য ছাত্রছাত্রী। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক পোকখালীর মুরাদ হাসান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.