অনলাইন ডেস্ক :
আজ রাত থেকেই শুরু হতে যাচ্ছে ইউরোপ সেরা লড়াই উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে লড়াই করতে প্রস্তুত ৩২টি ক্লাব।
আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) থেকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলা শুরু হচ্ছে। চলবে ২ নভেম্বর পর্যন্ত।
প্রথম দিনেই শিরোপা ধরে রাখার মিশনে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৪ বার ইউরোপ সেরা মুকুট পরেছে তারা।
খেতাব ধরে রাখার লড়াইতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনেই মাঠে নামবে গতবাবের চ্যাম্পিয়ন ও আসরের সর্বোচ্চ ১৪ বার ইউরোপ সেরার মুকুট পরা স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। একইসাথে আজ মাঠে নামছে দ্বিতীয় সফল দল এসি মিলানও। নতুন আসরের প্রথম দিন মাঠে নামছে ম্যানচেস্টার সিটি, চেলসি, পিএসজি, জুভেনটাস, বরুশিয়া ডর্টমুন্ডের মতো দলগুলো। আজ রাতেই গ্রুপ পর্বের আটটি ম্যাচে খেলবে ১৬টি দল। আগামীকাল মাঠে নামবে ফেভারিট লিভারপুল, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখসহ বাকি ১৬টি দল।
আজ মুখোমুখি হচ্ছে যারা
- ১) রিয়াল মাদ্রিদ বনাম সেল্টিক (মঙ্গলবার দিবাগত রাত ১টা মিনিট)
- ২) পিএসজি বনাম জুভেন্টাস (মঙ্গলবার দিবাগত রাত ১টা মিনিট)
- ৩) সেভিয়া বনাম ম্যানচেস্টার সিটি (মঙ্গলবার দিবাগত রাত ১টা মিনিট)
- ৪) ডায়নামো ডাগরেভ বনাম চেলসি (মঙ্গলবার রাত ১০-৪৫ মিনিট)
- ৫) সালজবুর্গ বনাম এসি মিলান (মঙ্গলবার দিবাগত রাত ১টা মিনিট)
- ৬) বরুসিয়া ডর্টমুন্ড বনামএফসি কোপেনহেগেন (মঙ্গলবার রাত ১০-৪৫ মিনিট)
- ৭) লাইপজিগ বনাম শাখতার দানেৎস্ক (মঙ্গলবার দিবাগত রাত ১টা মিনিট)
- ৮) বেনফিকা বনাম মাকাবি হাইফা (মঙ্গলবার দিবাগত রাত ১টা মিনিট)
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.