
আনকাট সেন্সর ছাড়পত্র পেল তরুণ নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত ভার্সেটাইল মিডিয়ার আলোচিত ছবি ‘সুলতানা বিবিয়ানা’ আজ সোমবার ছবিটি সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি লাভ করেছে।
একই সঙ্গে ছবিটি দেখে সেন্সর বোর্ডের সদস্যরা ভূয়সী প্রশংসা করেছেন বলে জানা গেছে। নির্মাতা জানান, আগামী ২৪ মার্চ (শুক্রবার) ছবিটি দেশব্যাপী মুক্তি পাবে।
‘সুলতানা বিবিয়ানা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই ছবির জনপ্রিয় জুটি বাপ্পী-আঁচল।
বাপ্পী বলেন, ‘মিষ্টি প্রেমের গল্পে ‘সুলতানা বিবিয়ানা’ ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী। একেবারেই গ্রামীণ আবহে, নিটোল প্রেমের ছবি এটি। দর্শকরা এই ছবিতে নতুন বাপ্পীকে দেখতে পাবেন।’
আঁচল বলেন, ‘অনেক দিন পর আবারও নতুন ছবি নিয়ে আসছি। প্রেমের গল্প নিয়ে নির্মিত এ ছবিটি আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালো লাগবে প্রত্যাশা করছি।’
ছবির গল্প লিখেছেন ফারুক হোসেন। যশোর, রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ, বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থানে ছবির দৃশ্যধারণ করা হয়েছে।
সূত্র:globetodaybd.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.