সাম্প্রতিক....
Home / জাতীয় / ছুটি আরও বাড়ল

ছুটি আরও বাড়ল

মহামারী রূপ নেয়া করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিশেষ ছুটি আরও ৭ দিন বাড়ানো হয়েছে। আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে বুধবার (০১ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর সঙ্গে ১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটি থাকছে ১১ এপ্রিল পর্যন্ত।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশে বলা হয়, আগের ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় আগামী ৫ এপ্রিল হতে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হলো। এর সঙ্গে ১০ এবং ১১ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও যুক্ত থাকবে।

প্রজ্ঞাপনে জরুরি প্রয়োজনে অফিস খোলা রাখা এবং উৎপাদন ও রপ্তানিমুখী কারখানাগুলো খোলা রাখার নির্দেশ দেয়া হয়। মানুষের জীবন জীবিকার স্বার্থে পর্যায়ক্রমে রিকশা, ভ্যান, বাস ও রেলপথ চালু করা হবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

উল্লেখ্য, আগের সিদ্ধান্তে ছুটি ঘোষণা করা হয়েছিল ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। নতুন ঘোষণার পর দেশে টানা ১৭ দিনের ছুটির কবলে পড়ছে।

এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ৫ থেকে ৯ এপ্রিল ছুটি ঘোষণা করে আদেশ জারি করা হচ্ছে বলে জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫৪ জনের শরীরে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন।

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.