গত বছরের মতো এবারেও পবিত্র ওমরাহ পালন করলেন বাংলাদেশ ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তবে এবার শুধু স্ত্রী নন, যাত্রার সঙ্গী হয়েছেন তার পুত্র আরহাম ইকবাল খানও।
শুক্রবার স্ত্রী-পুত্রকে নিয়ে ওমরাহ পালন করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেকে সঙ্গে নিয়ে প্রকাশ করা ছবিতে এই খবর নিজেই জানিয়েছেন তামিম।
নিজের ভেরিফাইড ফেসবুক ফ্যানপেজে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ছোট্ট আরহামের সঙ্গে আজ উমরাহ পালন করলাম। আমাদের জন্য দোয়া করবেন।’
আপাতত জাতীয় দলের কোনো সিরিজ নেই। অবশ্য চলতি মাসের ২২ তারিখেই নামতে হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) খেলতে। তার আগে ছেলেকে নিয়ে ওমরাহ পালন। এর কদিন আগেই চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে তামিমপুত্রের আকিকা।
সূত্র: শীর্ষনিউজডটকম,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.