
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের জারীকারক, শহরের টেকপাড়াস্থ দুসরি গলি নিবাসী মনির আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহি–রাজেউন)।
একই এলাকার মরহুম মুফিজুর রহমানের ২য় পুত্র মনির আহমদ শনিবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১.৪৫ মিনিটের দিকে শেষনিঃস্বাস ত্যাগ করেন। রোববার ২১ জুলাই জুহুরের নামাজের পর টেকপাড়া জামে মসজিদ মাঠে মরহুম মনির আহমদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।
শোক প্রকাশ :
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের জারীকারক মনির আহমদের আকস্মিক মৃত্যুতে জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আব্বাস উদ্দিন ও চীফ জুডিসিয়াল আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আশেক ইলাহী মুহাম্মদ শাহজাহান নূরী জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন। কর্মকর্তাদ্বয় জরীকারক মরহুম মনির আহমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.