
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার জেলা সদরের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশাল জনসভা হতে যাচ্ছে। সে জনসভায় বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রীর নেত্বত্বে সাংগঠনিক টিমের নেতৃবৃন্দরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজ ২৩ সেম্প্টম্বর বিকেলে। তাঁদের আগমনে স্বাগত জানিয়ে সদর-রামু আসন থেকে মনোনয়ন প্রত্যাশীসহ দলীয় নেতাকর্মীরা মাঠসহ বাজারের অলিগলি জুড়েই ডিজিটাল ব্যানার, ফেষ্টুন, পোষ্টার এবং তোরনে ভরপুর করে তুলেছে। পাশাপাশি হাইস্কুলের শহীদ মিনারের পাশে প্রস্তুত হয়েছে কেন্দ্রীয় টিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের জন্য বিশাল মঞ্চ। এখন অপেক্ষা শুধুই কেন্দ্রীয় নেতৃৃবৃন্দ আর জনগনের।
জানা যায়, আজ দুপুর গড়ানোর পরপরেই বৃহত্তর এলাকাসহ রামু ও পৌর এলাকা থেকে লোকজন মিছিলে মিছিলে জনসভা জনসমুদ্র পরিণত করে তুলবে। জন সভাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান রয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.