
হুমায়ূন কবির জুশান; উখিয়া :
মিয়ানমারের রাখাইনে সংখ্যালুঘু রোহিঙ্গা মুসলিমদের উপর মানবাধিকার লংঘনের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশন রদবদল করা হয়েছে। গত বৃহস্পতিবার কাউন্সিলের জেনেভাস্থ অফিস থেকে এ রদবদল করা হয়েছে। গত মে মাসে রাখাইনের মানবাধিকার সংক্রান্ত তদন্তের জন্য ভারতীয় নেত্রী ও সুপ্রীম কোর্টের আইনজীবি ইন্দ্রিরা জেসিংকে প্রধান করে ৩ সদস্যের গঠিত প্যানেলে প্রধানকে সরিয়ে তদস্থলে ইন্দোনেশিয়ার সাবেক অ্যার্টনি জেনারেল মারজুকি দারোসমানকে পুণ:স্থাপন করা হয়েছে বলে রয়র্টাসের সংবাদে জানা গেছে।
রয়র্টাসের খবরে জানা গেছে, গত বছর অক্টোবরে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইনে কয়েকটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর পর সেদেশের সেনাবাহিনীর নেতৃত্বে ৪ মাস ব্যাপী “ক্লিয়ারেন্স অপারেশন” চলাকালে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের উপর গণধর্ষণ, হত্যা ও নির্বিচারে গণগ্রেপ্তারের ঘটনায় অভিযোগ উঠে। গত মার্চে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের উপর নিরাপত্তা বাহিনীর চলা মানবাধিকার লংঘনের ঘটনা তদন্তের জন্য ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের প্রস্তাব অনুমোদন হয়। মে মাসে রাখাইনে মানবাধিকার লংঘনের অভিযোগ তদন্তের জন্য ৩ সদস্যের মিশন গঠন করে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল। মিশন গঠনের শুরু থেকে মিয়ানমার বরাবরের ন্যায় তা প্রত্যাখান করে আসছে।
ভারতীয় নারী নেত্রী ও সুপ্রীম কোর্টের আইনজীবি ইন্দ্রিরা জেসিংকে প্রধান করে হাভার্ড ট্রেইন্ড শ্রীলংকান আইনজীবি রাধিকা কুমারাসুয়ামী ও অষ্টেলিয়ান কনসালটেন্ট ক্রিষ্টোপার ডোমেনিক কে সদস্য করা হয়। পূর্বে গঠিত ফ্যাক্ট ফাইন্ডি মিশনের প্রদান ইন্দ্রিরার ব্যাপারে পক্ষপাত অনুভুত হওয়ায় বৃহস্পতিবার তদস্থলে ইন্দোনেশিয়ার সাবেক অ্যার্টনি জেনারেল মারজুকি দারোসমানকে নিয়োগ প্রদান করা হয়েছে বলে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রেসিডেন্ট জাকুইন আলেকজান্ডার মাজা মারটিলি গণমাধ্যমকে জানিয়েছেন। নতুন পদায়নকৃত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রদান ইতিপূর্বে দক্ষিণ কোরিয়ায় মানবাধিকার বিষয় নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বলে জানা গেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.