সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / জাতীয় যুবজোট নেতার পরিবারের উপর হামলার তীব্র নিন্দা : হামলাকারীদের গ্রেফতার দাবী

জাতীয় যুবজোট নেতার পরিবারের উপর হামলার তীব্র নিন্দা : হামলাকারীদের গ্রেফতার দাবী

সংবাদ বিজ্ঞপ্তি :

জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোট কক্সবাজার জেলার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খোকন এর পরিবারের উপর বখাটে সন্ত্রাসী কর্তৃক বর্বচিত হামলার তিব্র নিন্দা ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করার জোর দাবী জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় যুব জোট কেন্দ্রীয় ত্রান ও পূণর্বাসন সম্পাদক ও জেলা সভাপতি রমজান আলী সিকদার, সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ হিমু, সহ-সভাপতি আবদুর রহিম, সাংবাদিক শাহজাহান চৌধুরী শাহীন, জয়নাল আবেদীন কাজল, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সিরাজী, মোঃ জাকের হোসাইন, অর্থ সম্পাদক দিদারুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল রানা, কৃষি বিষয়ক সম্পাদক একরামুল হক কন্ট্রাক্টর, মোঃ আব্বাস উদ্দিন, সদর যুব জোট সহ সভাপতি আজম খাঁন, আবদু সালাম, মিজানুর রহমান, মোঃ আমান উল্লাহ আমান, মোঃ রুবেল, মোঃ আলমগীর, মহেশখালী যুব জোট নেতা লোকমান, যুব জোট নেতা মোঃ করিম প্রমুখ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা বিবৃতিতে বলেন, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় জাতীয় যুব জোট রাজপথে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে বাধ্য হবে।

প্রসঙ্গত, স্কুল শিক্ষার্থী ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় উল্টো শিক্ষার্থীর বাড়িতেই হামলা চালিয়েছে ইভটিজার ও তার দলবল। ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিবাগত রাতে কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি ছদরপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। হামলাকারীদের প্রহারে জাতীয় যুবজোট নেতা শহীদুল ইসলাম খোকনের পরিবারের ৭ জনসহ ৯ জন আহত হয়েছেন। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলেন- রামুর দক্ষিণ মিঠাছড়ির ছদরপাড়া এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে ফজল আহমদ (৮০), তার কলেজ পড়ুয়া ছেলে হাবিব উল্লাহ (২৪), মোহাম্মদ উল্লাহ (৩০), আরিফ উল্লাহ (১৯), ছানা উল্লাহ (২০), শহিদ উল্লাহ (৩৬) পুত্রবধূ মনোয়ারা বেগম (২৫), প্রতিবেশী নুরুল ইসলামের ছেলে জমির উদ্দিন (২১) ও মোহাম্মদ নুরুল হক নুরু (১৯)।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.