সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / জালালাবাদে একরাতে ৬টি দোকানে দূর্ধর্ষ চুরি : প্রায় লক্ষাধিক টাকাসহ মালামাল লুট

জালালাবাদে একরাতে ৬টি দোকানে দূর্ধর্ষ চুরি : প্রায় লক্ষাধিক টাকাসহ মালামাল লুট

 

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার জালালাবাদে একরাতে ৬টি দোকান চুরি হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, ১৫ জানুয়ারী দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে জালালাবাদ ইউনিয়নের শুক্কুরের দোকানে একরাতে ছয়টি দোকান চুরি করে প্রায় লক্ষাধিক টাকাসহ মালামাল লুট করেছে চোর সিন্ডিকেট দল। তৎমধ্য মুবিন ষ্টোর, কায়েস ষ্টোর, মনছুর চা বিতান, রুবেলের মালিকানাধীন দুটি দোকান ও বাবু ষ্টোরে চুরি সংগঠিত হয়।

প্রাপ্ত তথ্য মতে, বিগত চারদিন ধরে ওই বাজারে নৈশ প্রহরী ছুটিতে থাকার সুবাদে চুরি কর্মকান্ড সংগঠিত হয়। শুক্কুরের বাজার কমিটি গঠনের পর থেকে বাজারের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। কিন্তু নৈশ প্রহরীর অনুপস্থিতিতে চোরদল আবারো মাথাচড়া দিয়ে উঠছে বলে জানান পালাকাটা শুক্কুরের বাজার পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক।

বাজারের দায়িত্বশীল সাহেদ কামাল জানান, চুরির বিষয়ে সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের সাবস্ত্য করে কঠোর শাস্থি প্রদান করার পাশাপাশি প্রসাশনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.