সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জালালাবাদে ওয়ার্ড যুবলীগের সম্মেলন সম্পন্ন

জালালাবাদে ওয়ার্ড যুবলীগের সম্মেলন সম্পন্ন


নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন যুবলীগের আওতাধীন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড শাখার সম্মেলন ও কাউন্সিল অনুষ্টিত হয়েছে।

২৫ নভেম্বর বিকেলে ইউনিয়নের বাহারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সম্মেলনে উপস্থিত ছিলেন, জালালাবাদ ইউনিয়ন আ,লীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, সদর যুবলীগের সহ- সভাপতি ওসমান সরওয়ার ডিপো, জামিল উদ্দিন, জালালাবাদ যুবলীগের সভাপতি হাসান তারেক, সাধারন সম্পাদক জিয়াবুল মোর্শেদ, সেচ্ছাসেবকলীগ নেতা নুরুল আলম, যুবলীগ নেতা শামসুল আলম, সাহেদ কামাল, শফিকুল ইসলাম জনি, ইউপি সদস্য মোফাচ্ছেল, শরীফ, ছাত্রলীগ নেতা কাজী আবদুল্লাহসহ তৃণমূলের অসংখ্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন,জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগকে তৃণমূল পর্যায়ে সু-সংগঠিত হতে হবে।

দ্বিতীয় অধিবেশনে ৪নং ওয়ার্ড সভাপতি মোহা: শাহজাহান,সাধারন সম্পাদক আবদুল হান্নান বাদশা নিবার্চিত হয়। অনুরুপভাবে ৫-৬ ওয়ার্ড়ে সভাপতি-সম্পাদক নিবার্চিত করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.