
জালালাবাদে ওয়ার্ড যুবলীগ সম্মেলন অনুষ্ঠিত
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার জালালাবাদে আওয়ামী যু্বলীগ ৭নং ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথি কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রাজিবুল হক চৌধুরী রিকো বলেন- বর্তমান সরকার নানামুখী উন্নয়ন কর্মকান্ড নিয়ে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন। তৃণমূলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগের বিকল্প নেই।
১০ ডিসেম্বর বিকেলে ইউনিয়নের মোহনবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যুবলীগ সভাপতি হাসান তারেকের উদ্বোধনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা ঘটে। প্রধান বক্তার বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাহেদ কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা আবছার কামাল, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সাইফুল ইসলাম, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি খলিলুর রহমান, যুবলীগ নেতা শাহনেওয়াজ চৌধুরী, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ সভাপতি এনাম রনি, সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন রাশেল, ইসলামপুর যুবলীগ সাধারন সম্পাদক আবছার কামাল শাহীন, জালালাবাদ যু্বলীগ নেতা শামসুল আলম, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আবদুল্লাহ।
যুবলীগের নেতা নুরুল হক, রাশেল উদ্দিন, শাহ আমান, সাদ্দাম হোসেন ও ছাত্রলীগকর্মী রিয়াদসহ তৃণমূলের অসংখ্য কর্মী এ সম্মেলনে অংশ নেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.