সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / জালালাবাদে তানজিলুল কোরআন হেফজখানায় কোরআনের ছবক অনুষ্ঠান সম্পন্ন

জালালাবাদে তানজিলুল কোরআন হেফজখানায় কোরআনের ছবক অনুষ্ঠান সম্পন্ন

http://coxview.com/wp-content/uploads/2022/06/Islam-Sagar-13-6-22.jpg

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের নবঘোষিত ঈদগাঁও উপজেলার জালালাবাদে তানজিলুল কোরান মডেল (প্রাই:) হেফজখানায় এক শিক্ষার্থীকে প্রথম কোরানের ছবক অনুষ্ঠান সম্পন্ন হয়।

১৩ই জুন (সোমবার) দুপুরে হেফজখানা প্রাঙ্গনে শিক্ষার্থী পোকখালী ইউনিয়নের নাইক্ষ্যংদিয়া এলাকার প্রবাসী নুরুল ইসলামের পুত্র মোহা: শোয়াইবুল ইসলাম এক মাসের মধ্য আমপারা শেষ করেই কোরআন শরীফ নেন। এতে উক্ত হেফজখানার পক্ষে প্রথম কোরআনের ছবক অনুষ্ঠান আয়োজন করেন। মহতী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ঈদগাঁও উপজেলা শাখার সদস্য সচিব এম আবু হেনা সাগর, ব্যবসায়ী এহছানুল হক, হেফজখানা শিক্ষক হাফেজ নোমান এবং হাফেক জাকের।

এতে হেফজখানার প্রায় ৪০জন শিক্ষার্থী অংশ নেন। কোরআনের প্রথম ছবক নেওয়া শিক্ষার্থী শোয়াইবকে মিষ্টিমুখের মধ্য দিয়ে তাকেই প্রথম ছবক পড়ান হাফেজ নোমান।

বক্তারা ভাল মানের হাফেজ হয়ে এলাকাবাসী ও পিতা মাতার সুনাম ধরে রাখার আহবান জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.