
জালালাবাদে দুই বসতবাড়ী পুড়ে ছাই : ব্যাপক ক্ষয়ক্ষতি
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের খামার পাড়া এলাকায় দুই বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় মৃত সুলতান আহমদের ছেলে নুরুল আবছার ও মোহাম্মদ রাশেদের বাড়ি দুইটি পুড়ে গেছে। এতে প্রায় ৮/ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। আগুন নেভাতে গিয়ে মমতাজ নামের এক ব্যক্তি আহত হয়।
১৮ই জুলাই দুপুর দেড়টায় এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় জনতা, রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাড়ির আসবাবপত্র ও নগদ টাকাসহ মালামাল পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয় জানা না গেলেও আগুন লেলিহান শিখা দেখতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে রামু ফায়ার সার্ভিসে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি খোলা আকাশে নিচে অবস্থান করছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.