
প্রতিকী ছবি
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার জালালাবাদে জমি বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছে ৫ জন। এ ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। ২৯ অক্টেবর সকাল ৯টায় ইউনিয়নের বাহারছড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংগঠিত ঘটনায় আহতরা হলেন, বাহারছড়া এলাকার নুর আহম্মদের পুত্র নাজির হোসাইন, মোহাম্মদ হোসাইন, কামাল হোসাইন, মৃত আবদু রশিদের পুত্র মনির আহম্মদ, আকবর আহম্মদের পুত্র বোরহান উদ্দিন।
স্থানীয়ারা আহতদেরকে উদ্ধার করে প্রথমে ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে আশংকাজনক হওয়ায় পরে তাদেরকে সদর হাসপাতালে প্রেরণ করে। তবে নাজির হোসাইনের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এলাকাবাসীর মতে, উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি, সীমানা বিরোধ নিয়ে মনোমালিন্য ছিল। তারই রেশ ধরে ঘটনাটি ঘটেছে। জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্থানীয় মেম্বার মোফাচ্ছেল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের মতে, কোন পক্ষদ্বয় মামলা-অভিযোগ দায়ের করলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.