সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / জালালাবাদ আ,লীগ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে নুরুল আলমই ফ্যাক্টর

জালালাবাদ আ,লীগ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে নুরুল আলমই ফ্যাক্টর

http://coxview.com/wp-content/uploads/2022/06/A-Leeg-Nurul-Alam-Sagar-29-6-2022.jpg

জালালাবাদ আ,লীগ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে নুরুল আলমই ফ্যাক্টর

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের নবঘোষিত ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন ও কাউন্সিলে পরিচ্ছন্ন রাজনীতিবীদ নুরুল আলমই আগামী ১ জুলাই ইউনিয়ন কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে ফ্যাক্টরে পরিণত হয়ে পড়েন। রোদ-বৃষ্টিকে উপেক্ষা করে তিনি ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চলে কাউন্সিলার সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন।

সুপরিচিত ব্যক্তি, পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের কক্সবাজার সদর উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা নুরুল আলম প্রচার-প্রচারণায় অনেকটা এগিয়ে রয়েছে। তাঁর নেতৃত্ব নিয়ে ইউনিয়নে তৃণমূলের মাঝে আশার আলো দেখা দিয়েছে। তিনি ইউনিয়ন আ’লীগের কাউন্সিলে চমক দেখাতে কাউন্সিলার সাথে বৈঠকসহ হরেক রকম কৌশল নিয়ে এগিয়ে রয়েছেন। এমনকি তার ইউনিয়নের সমর্থকদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এছাড়া সাথে রয়েছে দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ছাড়াও শুভাকাঙীরা। তিনি তৃণমূলের সমর্থন ও সর্ব পেশা-শ্রেণির মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

তিনি ইউনিয়ন আ,লীগের বর্ধিত সভায় সাধারণ সম্পাদক ঘোষণা দেয়ার পর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে সাধারণ মানুষ আশায় বুক বাঁধতে শুরু করেছে। তিনি সৎ ও যোগ্য প্রার্থী তাই। সবকিছু বিবেচনা করলে ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক পদে দীর্ঘকালের অভিজ্ঞ রাজনীতিবিদ নুরুল আলমই এখন ফ্যাক্টর! এমনটাই মন্তব্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের।

জানা গেছে, জাতীয় দিবস, দলীয় সভা সেমিনারসহ সকল অনুষ্টানে সহযোগীতার হাত বাড়িয়ে সুনাম কুড়িয়েছেন তিনি। সর্বোপরি আওয়ামীলীগের সভা সমাবেশে তিনি তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে দলীয় নেতাকর্মীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। বিগত সময়েও মাঠে ঘাটে তার পদচারনা ছিল লক্ষনীয়। কাউন্সিলার ভালবাসা আর সমর্থন নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। এবার তিনি আনারস প্রতীক নিয়ে নিবার্চন করতে যাচ্ছেন।

একদম তৃণমূল আর মাটির মানুষের কাছাকাছি যাওয়ার স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন এ যোগ্য নেতা। অত্যন্ত সৎ, অমায়িক, রাজনীতিক, পরিচিত মুখ ও যোগ্যতার সাথে বেড়ে উঠা এ নেতা ইউনিয়নের সর্ব শ্রেণির মানুষের ভালবাসা নিয়ে এবার লড়তে চান সাধারণ সম্পাদক পদে। রাজনীতির পাশাপাশি নানা সামাজিক সংগঠনে নেতৃত্বের মাধ্যমে সমাজকে বদলে দেয়ার অঙ্গিকারে সর্বদা তিনি প্রস্তুত। সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকে জালালাবাদ ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের সাথে কৌশলাদি নিয়ে ব্যস্তমুখর সময় পার করে যাচ্ছেন এ নেতা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.