এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের আওতাধীন জালালাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে ২৬ মার্চ বাদে আসর স্থানীয় পাবলিক লাইব্রেরীর মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সদর আওয়ামীলীগ সভাপতি আবু তালেব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সদর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, প্রবীন রাজনীতিবীদ মাষ্টার মোজাম্মেল হক ফরাজী, সদর আওয়ামীলীগ সহ সভাপতি ফরিদুল আলম চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক মহিদুল্লাহ।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- প্রাক্তন শিক্ষক জালাল আহমদ, সাবেক মেম্বার সিরাজুল ইসলাম, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তারেক আজিজ, আওয়ামীলীগ নেতা সেলিম উল্লাহ, সাবেক ছাত্রলীগ নেতা মফিজুল ইসলাম মফি, ইউনিয়ন যুবলীগ সদস্য শাহেদ কামাল সহ বিপুল সংখ্যক তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্টানের পরে হোমিওপ্যাথিক চিকিৎসক সিরাজুল ইসলাম হাতে সদস্য ফরম তুলে দেওয়ার মধ্য দিয়ে সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.