সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জালালাবাদ ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ঈদগাঁও বাজারে ঝুপড়ি দোকান উচ্ছেদ অভিযান

জালালাবাদ ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ঈদগাঁও বাজারে ঝুপড়ি দোকান উচ্ছেদ অভিযান

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার জেলা সদরের ঈদগাঁও বাজারের জালালাবাদ অংশে মূল ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঝুপড়ি দোকান গুলোতে উচ্ছেদ অভিযান চালিয়েছে জালালাবাদ ইউনিয়ন পরিষদ।

জানা যায়, ১৭ মে দুপুর থেকে এ অভিযানটি ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা ইমরুল হাসান রাশেদের নেতৃত্বে ঈদগাঁও বাজারের মাছ বাজার তরকারী বাজার, পশ্চিম গলি ও নিউ মার্কেটের সামনে হতে প্রায় শতাধিক ঝুপড়ি দোকান উচ্ছেদ করেন।

এসময় সাথে ছিলেন পরিষদের অপরাপর ইউপি সদস্য, গ্রাম্য পুলিশ ও তদন্ত কেন্দ্রের পুলিশ দল। এ অভিযানের ফলে বাজারের উপসড়কের গলি সমূহে ছোট বড় যানবাহন অনায়াসে চলাচল করতে পারবে। এই উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছে সচেতন বাজারবাসী।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.