নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের মিয়াজী পাড়া থেকে রক্তাক্ত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির।
অফিসার ইনচার্জ জানান, এলাকাবাসী মারফত খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরী করে। লাশের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন আছে। ইতোমধ্যে সিআইডি ফরেনসিক বিভাগকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে রওনা দিয়েছে।
স্থানীয় মেম্বার ওসমান সরওয়ার ডিপু জানান, তার বাড়ির পার্শ্ববর্তী এক বসতবাড়ীর সুপারী বাগানে এক যুবকের লাশ দেখতে পেয়ে এলাকা বাসী তাকে খবর দেয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
লাশের পরিচয় ও ঘটনায় জড়িতদের সনাক্ত করণে কাজ চালিয়ে যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষা কারী বাহিনী। লাশ দেখতে উৎসুক জনতা ভীড় করেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.