সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / জালালাবাদ মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

জালালাবাদ মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন


এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জালালাবাদ মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২২ মার্চ সকাল এগারটায় স্কুল মাঠ প্রাঙ্গণে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি যুবনেতা রাজিবুল হক চৌধুরী রিকোর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অব) ফোরকান আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার সদর উপজেলার শিক্ষা অফিসার শেখ আহমদ চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার মো: আবু শামীম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ইঞ্জিনিয়ার বদিউল আলম, ঈদগাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আলম, জালালাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরমান উদ্দিন, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, সমাজ সেবক শওকত আলম।

উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরীর পক্ষে ছিলেন চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মনির, ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মোহভিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এমরান আলী চৌধুরী, লরাবাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম, ঈদগাঁও ২নং ওয়ার্ডের এমইউপি বজল আহমদ, জালালাবাদের এমইউপি মোক্তার আহমদ, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এসএম তারেকুল হাসান, মো: রেজাউল করিম, ঈদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের সভাপতি কাফি আনোয়ার, ঈদগাঁও রিপোটার্স সোসাইটির সভাপতি এম আবু হেনা সাগর, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মোর্শেদ, ব্র্যাক কর্মকর্তা আনোয়ার হোসেন, অত্র বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি আবু তাহের চৌধুরী, সদস্য গিয়াস উদ্দিন, ছৈয়দুল হক, প্রধান শিক্ষক জসিম উদ্দিন, শিক্ষক মামুনর রশিদ, আবদুল আজিজ সহ সর্বশ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন, শিক্ষার্থীও অভিভাবকগণ।

অনুষ্ঠান শেষে দ্বিতীয় অধিবেশনে স্কুলে বিভিন্ন ইভেন্টে উক্তির্ণ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পাশাপাশি অতিথিদেরকেও ক্রেষ্ট দিয়ে সম্মানীত করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.