সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জেলা আ’লীগের নতুন নেতৃত্বে উজ্জীবিত তৃণমূল আওয়ামীলীগ

জেলা আ’লীগের নতুন নেতৃত্বে উজ্জীবিত তৃণমূল আওয়ামীলীগ

Sirajul Mostafa & Moziburহুমায়ুন কবির জুশান; উখিয়া :

কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান নেতৃত্বে আসায় তৃণমূল আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে চাঙ্গাভাব দেখা দিয়েছে। জেলার ত্যাগী এই দুই নেতার বলিষ্ট নেতৃত্বে উজ্জীবিত উখিয়া উপজেলা আওয়ামীলীগ। তাদের ঘিরেই এতদিন সাজানো হয়েছিল মাঠ।

কক্সবাজার জেলা ও উপজেলা পর্যায়ে তৃণমূলে দলকে করা হয়েছিল শক্তিশালী। আর সর্বশেষ জেলা কাউন্সিলে জননেত্রী শেখ হাসিনা তাঁর পছন্দের দুই নেতাকে দেয়া হলো দায়িত্ব। এর মধ্যে কেউ কেউ রয়েছেন রাজপথের সংগ্রামী। কেউ কেউ ভোট যুদ্ধেও নেমেছিলেন। এসব কারণে বিভিন্ন সময় তারাও ছিলেন লাইমলাইটে। কক্সবাজারের ইতিহাসে আওয়ামীলীগের পরিচ্ছন্ন নেতা হিসেবে সব সময় মুজিবুর রহমান চেয়ারম্যান ছিলেন মাঠে। তিনি পুরো জেলা ব্যাপি ঘুরেছেন। রাত-বিরাতে করেছেন গণসংযোগ এবং দলীয় প্রচারণা। কখনো নেতা কর্মীদের কোন অভাব অনুভব করতে দেননি তিনি।এই মুজিবুর রহমান চেয়ারম্যান এবার কাঁধে তুলে নিয়েছেন জেলা আওয়ামীলীগের দায়িত্ব। বিগত দিনে আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে তিনি কাজ করেছেন। আর সভাপতি এড: সিরাজুল মোস্তফা অনেক সংগ্রাম করেছেন রাজপথে। তিনিও একজন পরিচ্ছন্ন নেতা হিসেবে সুনাম কুড়িয়েছেন। এ কারণেই তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাক্রমে তারা কক্সবাজারের শুধু দলকে নয়, সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.