সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জেলা পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

জেলা পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

http://coxview.com/wp-content/uploads/2021/08/15Agust-Sagar-2021_.jpg

জেলা পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার জেলা পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) সকালে জেলা পরিষদ হল রুমে সকাল ১১টায় খতমে কোরআন, দোয়া মাহফিল সম্পন্ন হয়। পরবর্তীতে জেলার ৭শত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন চেক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান ও সাবেক সাংসদ মোস্তাক আহমেদ চৌধুরী।

উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিল্লুল বিশ্বাস, সহকারী ইঞ্জিনিয়ার সোহেল রানা, উপ-সহকারী ইঞ্জিনিয়ার সাইফুদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যানের সিএ রেজাউল করিমসহ অন্যান্যরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.