
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
রামু উপজেলা জোয়ারিয়ানালা ইউপির সাবেক মেম্বার মোহাম্মদ ইসলাম ২৫ শে আগষ্ট রাত আনিমানিক ৩টা ৫ মিনিটের সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)।
তিনি ইউনিয়নের নন্দাখালীর বড় পাড়া নিবাসী। স্ত্রী, চার সন্তান, এক কন্যাসহ আত্মীয় স্বজন রেখে যান। মরহুম ইসলাম মেম্বার জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখা, ঈদগাঁও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরের ফুফা।
মরহুমের বড় সন্তান দিদার জানান, গত ২/১ দিন পূর্বে হার্টের ডাক্তার দেখানো হয়েছে। সুস্থ ছিল। হঠাৎ গতরাত তিনটার দিকে টয়লেটে যাওয়ার আগ মুহুর্তে পড়ে যান স্টোক করে।
রবিবার যোহর নামাজের পর নন্দাখালী কেন্দ্রীয় জামে মসজিদস্থ প্রাইমারি স্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজের পূর্বে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,মরহুমের সন্তান দিদার। জানাযায় নানান শ্রেনী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.