সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / জয়ের পথে মিমি-নুসরাত

জয়ের পথে মিমি-নুসরাত

ভারতের লোকসভা নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে মোদির বিজেপি। লোকসভার ৫৪২টি আসনের সব কটি আসনের গণনার চিত্র তুলে ধরে এনডিটিভি বলছে, ৩২৫টি আসনে এগিয়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। আর এখানে বিজেপি একাই ২৭৫টি আসনে এগিয়ে আছে। ভারতে ক্ষমতায় যাওয়ার ম্যাজিক সংখ্যা ২৭২ আসন।

দেশজুড়ে বড় ব্যবধানে মোদির বিজেপি এগিয়ে থাকলেও পশ্চিমবঙ্গে আগের অবস্থান ধরে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। পিছিয়ে নেই মমতার তারকা প্রার্থী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান।

মিমি চক্রবর্তী পশ্চিমবঙ্গের যাদবপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে নুসরাত জাহান করেন বসিরহাট কেন্দ্র থেকে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারা দুজনেই এগিয়ে আছেন।

দেশের রাজত্ব ফের মোদির হাতে থাকলেও পশ্চিমবঙ্গ হাতছাড়াই থেকে যাচ্ছে। এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকাসহ একাধিক গণমাধ্যমের সূত্র অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট ৪২ আসনের মধ্যে ৩১টির ফল পাওয়া গেছে। এতে তৃণমূল পেয়েছে ১৮টি, বিজেপি ১২টি এবং কংগ্রেস পেয়েছে ১টি আসন।

১১ এপ্রিল শুরু হয়ে গত রোববার শেষ হয় ভারতে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সাত ধাপের নির্বাচনের ভোটগ্রহণ।

তবে বিজেপি এই রাজ্যে বেশি আসন পেলেও সরকার গঠন করবে মমতার দল তৃণমূলই। কেননা তারাই সেখানে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে। বিরোধী দল কংগ্রেস পেয়েছে মাত্র একটি আসন।

 

সূত্র:deshebideshe.com-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

‘পুষ্পা টু’র আয় নিয়ে বাজিমাত; https://coxview.net/wp-content/uploads/2024/12/বিনোদন-পুষ্পা-২-কক্সভিউ-ডট-কম-Entertainment-Pushpa-2-Coxview.com_.jpg

‘পুষ্পা টু’র আয় নিয়ে বাজিমাত

  অনলাইন ডেস্ক : একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে নতুন দিগন্ত উন্মোচনে ছুটছে ...

Portrait of a professional, showcasing contact details and role information.