সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / টইটং ইউপি’র সৌন্দর্য বর্ধন

টইটং ইউপি’র সৌন্দর্য বর্ধন

এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন পরিষদের সৌন্দর্য শোভা বর্ধন করা হয়েছে। উক্ত কর্মসূচীর আওতায় পরিষদের সীমানা প্রাচীর, টাইলস লাগানো দৃষ্টিনন্দন তৌরণ, নিরাপত্তা নিশ্চিতে কলাপসিবল গেইট স্থাপন, পরিষদ আঙ্গিনায় জবা ও বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপন, পুকুর খনন ও তার চারপাশের ঝোফঝাড় পরিষ্কার, রং চুনকাম এবং পরিষদ প্রাঙ্গনের চতুর্দিকে নারিকেল, সুপারী, নানা প্রজাতির আম, লাউ, আমলকি, কুল ও বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে।

সরজিমেন পরিদর্শনকালে এর সত্যতা দেখান পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ জাহেদুল ইসলাম চৌধুরী, টইটং ইউপি’র প্যানেল চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আলহাজ মোঃ সাহাবউদ্দিন এমইউপি, আবুল কাসেম (১) এমইউপি, আবুল কাসেম (২) এমইউপি, মনজুর মেম্বার, হেলাল উদ্দিন এমইউপি, পরিষদ সচিব মোঃ আবদুল আলিম ও আরো অনেকে।

এসময় সংশ্লিষ্টরা জানিয়েছেন, তাদের গ্রাম পরিষদের নতুন আঙ্গিকে শোভা বর্ধন, পুকুর পরিষ্কার, সীমানা প্রাচীর ও তোরণ নির্মাণ এবং বাগান সহ বনায়ন সৃজনে প্রায় ৪/৫লাখ টাকা ব্যয় করা হয়েছে। এতে শুধু গ্রাম পরিষদের সৌন্দর্য বৃদ্ধিই শুধু নয় উপরন্তু সরকারী অর্থায়নের ভবনটির নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থাও জোরদার হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.