
প্রতিকী ফটো
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফে মাদক বিরোধী অভিযানে র্যাব সদস্যদের সাঁড়াশী অভিযান ফের সক্রিয় হচ্ছে।
সূত্রে জানা যায়, ১৮ জুলাই টেকনাফে পৃথক ২টি অভিযান চালিয়ে ১৪ হাজার ও দুই জন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।
ধৃত ব্যক্তিরা হচ্ছে টেকনাফ সদর ইউনিয়ন মৌলভী পাড়া এলাকার নুর হোসেন ছেলে মোঃ করিম, টেকনাফ পৌরসভা ৬ নং ওয়ার্ড কলেজ পাড়া এলাকার মৃত দীল মোহাম্মদের ছেলে মোঃ মোস্তাক।
তথ্য সূত্রে আরো জানা যায়, মৌলভী পাড়া করিমের কাছ থেকে ১০ হাজার ও কলেজ পাড়া মোস্তাকের কাছ থেকে ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এই দুটি অভিযানের সত্যতা নিশ্চিত করলেন কক্সবাজার র্যাব ৭ কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান। তিনি আরো বলেন মাদক পাচার প্রতিরোধ ও শীর্ষ কারবারীদের আইনের আওতাই আনতে র্যাব সদস্যরা সদা প্রস্তুত রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের চলমান যুদ্ধ অব্যাহত থাকবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.