
গিয়াসউদ্দিন ভুলু; টেকনাফ :
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং বাজার এলাকা থেকে প্রায় ৬০ লাখ টাকার ১১ হাজার ৯৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে (র্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ন) র্যাব-১৫।
২৫ ফেব্রুয়ারি র্যাব-১৫ এক মেইল বার্তায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী টেকনােফর হোয়াইক্যং বাজারের দক্ষিণ পাশে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মঙ্গলবার পৌনে ৯টায় র্যাব-১৫-র একটি দল উক্ত স্থানে অভিযান চালালে পালিয়ে যাওয়ার সময় টেকনাফের নোয়াপাড়া ৯ নং ওয়ার্ড এর মৃত মোহাম্মদ ও মাতা বেগম মরিয়মের পুত্র মোঃ জাফর আলম (৪০)কে আটক করে। এসময় তার একজন সহযোগী আসামী পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হাতে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশী করে সর্বমোট ১১ হাজার ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫৯ লক্ষ ৬৫ হাজার টাকা।
র্যাব-১৫ আরও জানান, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অন্য আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.