টেকনাফে ইয়াবা ও মোটর সাইকেলসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লে: কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ জানান, শুক্রবার রাতে টেকনাফ বিওপি চৌকির নায়েক সুবেদার শামসুল আলমের নেতৃত্বে জওয়ানরা টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় অবিযান চালিয়ে ১৮৯৫ পিস ইয়াবা ও একটি হিরো হোন্ডা মোটর সাইকেল সহ দুই যুবককে আটক করা হয়।
আটককৃতরা হল, টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার মৃত ফয়েজের ছেলে মোঃ হোসেন (১৯) ও টেকনাফ আশ্রয় কেন্দ্র গুচ্ছ গ্রাম এলাকার নির্মল ধরের ছেলে সুমন ধর (২০)। উদ্ধার ইয়াবাসহ আটক যুবকদের থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয় বলে জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.