সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / টেকনাফে ঈদ মার্কেট গুলো এখন ক্রেতা শূন্য : চারিদিকে আতংক : হতাশ ব্যবসায়ীরা

টেকনাফে ঈদ মার্কেট গুলো এখন ক্রেতা শূন্য : চারিদিকে আতংক : হতাশ ব্যবসায়ীরা

ফাইল ফটো

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

আর মাত্র কয়েক দিন পর খুশীর ঈদ। কিন্তু টেকনাফে মানুষের মধ্যে খুশী নেই। কারণ মাদক বিরোধী চলমান এই অভিযানে অত্র এলাকার সাধারন মানুষের মাঝে বিরাজ করছে ভয় আর আতংক।

অনুসন্ধানে দেখা যায়, অত্র এলাকার কিছু মাদক কারবারীদের জন্য আজকের এই অবস্থা। টেকনাফের সুশীল সমাজের অভিমত প্রকাশ করে বলেন দোষ করেছে একজন, আর ক্ষতিগ্রস্ত হচ্ছে দশ জন।

তারা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করে বলেন, মাদক কারবারে সক্রিয় ভাবে যারা জড়িত সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতাই নিয়ে এসে কঠোর শাস্তি দেওয়া হোক পাশিপাশি এই চলমান অভিযানে কোন নিরপরাধ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে।

এদিকে টেকনাফ উপজেলার মানুষ ঈদের আনন্দ উপভোগ করার জন্য এবং অত্র এলাকার জনগণের ঈদ কেনাকাটার চাহিদা মেঠাতে টেকনাফ পৌর শহরের আওতাধীন বার্মিজ মার্কেট, শহিদ আলী উল্লাহ শপিং কমপ্লেক্স, গনি মার্কেট, মদিনা টাওয়ার, ফরিদ মার্কেট, এজার মিয়া কোম্পানী মার্কেট, আলী আহম্মদ মার্কেট, স্কুল মার্কেট ও টেকনাফ উপরের বাজার বার্মিজ মার্কেটসহ এই উপজেলার আওতাই হ্নীলা, হোয়াইক্যং, সাবরাং, শাহপরীরদ্বীপ, শামলাপুর বাজারের মার্কেট গুলোর ব্যবসায়ীরা কিশোর, কিশোরী, ছোট বড়, যুবক, যুবতী ও শিশুদের জন্য হরেক রকমের নিত্য-নতুন কাপড় ও নিত্য-প্রয়োজনীয় পণ্যে ভরপুর উক্ত মার্কেটের দোকান গুলো। পাশাপাশি ব্যবসায়ীরা দোকান গুলোকে সাজিয়ে ভিন্ন ভিন্ন ভাবে।

১২ রমজান গত হয়ে গেল। অতচ এখনো কেনাকাটায় জমে উঠেনি মার্কেট গুলো। দিনের পর দিন ক্রেতা শূন্য হয়ে যাচ্ছে এই মার্কেট গুলো। মাত্র আর কয়েকদিন পর ঈদুল ফিতর। কিন্তু টেকনাফে সেই ঈদের আনন্দ এখনো জমে উঠেনি। এতে ব্যবসায়ীরা পড়েছে বিপাকে। ঈদুল ফিতরকে সামনে রেখে শপিংমলের দোকান গুলোতে হরেক রকমের কাপড় ঝুলানো থাকলেও সেই দোকান গুলো এখন একেবারেই ক্রেতা শূন্য।

ব্যবসায়ীরা জানান প্রতি বছরের ন্যায় অত্র এলাকার মানুষের চাহিদা পূরণ করতে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেছি দোকানে কারণ প্রতি বছর এ সময়ে প্রচুর কেনাকাটা হত এবং মার্কেট গুলো ক্রেতাদের ভিড়ে আনন্দ উৎসবে মেতে উঠতো। কিন্তু এই বছর সীমান্ত উপজেলা টেকনাফের মাদক কারবারীদের নির্মুল করতে আইন শৃংখলা বাহিনীর চলমান সাঁড়াশী অভিযান অব্যাহত ও বন্দুক যুদ্ধে বেশ কয়েকজন নিহত হওয়ায় অত্র এলাকার  সাধারন মানুষের মাঝে বিরাজ করছে আতংক।

সেই সূত্র ধরে গত পহেলা রমজান থেকে কারণ এই এলাকা তরুণ বয়সি অনেক যুবক এলাকা ছেড়ে পালিয়ে গেছে। কেউ পালিয়ে আটক ও চলমান অভিযান থেকে বাঁচতে, আবার অনেকেই পালিয়ে গেছে ভয়ে। তারা দুঃখ প্রকাশ করে আরো বলেন এবারের ঈদের কেনাকাটা যদি এভাবেই চলতে থাকলে ব্যবসায়ীদের প্রচুর টাকা ক্ষতি হওয়ার আশংকা রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.