সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে এক যুবককে জবাই করে হত্যা

টেকনাফে এক যুবককে জবাই করে হত্যা


গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
কক্সবাজার জেলার সীমান্ত উপজেলার টেকনাফের হ্নীলা পানখালীতে দুই ভাইয়ের ছুরিকাঘাতে মোঃ ইসমাইল (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। ২১ জুন শুক্রবার সকাল ৮টার দিকে হ্নীলা ইউনিয়ন পশ্চিম পানখালী এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত ইসমাইলের স্বজনদের দাবি, দুই ভাই আব্দুর রহমান ও আব্দুস সালাম চিহ্নিত ইয়াবা কারবারী।

নিহতের ভাই মৌলভী ইব্রাহীম জানান, উপজেলার হ্নীলা ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকার বাইট্টা মাদুর ছেলে এলাকায় হ্নীলা পানখালী এলাকার চিহ্নিত ইয়াবা কারবারী আব্দুর রহমান ও আব্দুস সালামের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক আমাদের বাসায় গিয়ে ইসমাইলকে ছুরি দিয়ে জবাই করে। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।

হ্নীলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা.শংকর চন্দ্র দেবনাথ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ছুরিকাঘাতে আহত যুবকটির মৃত্যু হয়।

স্থানীয় মেম্বার হোছাইন আহমদ স্থানীয়দের ভরাত দিয়ে বলেন, টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরি দিয়ে নিহত ইসমাইলের গলা কেটে দেওয়া হয়। এরপর সে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থল তদন্তকারী কর্মকর্তা টেকনাফ থানা পুলিশের এসআই আবুল মনছুর জানান, লাশটির সুরতহাল রির্পোট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এবং এ ঘটনার সাথে জড়িত অপরাধীদের আটক করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.