
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
সীমান্ত উপজেলা টেকনাফের উপকূলীয় সাবরাং ইউনিয়ন শাহপরীদ্বীপ জালিয়া পাড়ায় গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। সেই মিয়ানমার থেকে আসা পুরাতন রোহিঙ্গা সুলতান আহম্মদের ছেলে মোঃ রফিক প্রকাশ সোনা মিয়া (৩২)।
সূত্রে জানা যায়, ২৯ মার্চ গভীর রাতে শাহপরদ্বীপ উত্তর জালিয়া পাড়া নাফনদী সীমান্ত এলাকায় ঝাউগাছের সাথে রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া যায়।
এ ব্যাপারে জানতে চাইলে নিহতের স্ত্রী দিলদার বেগম জানান, অভাবের কারণে তার স্বামী রফিক প্রকাশ সোনা মিয়া আত্মহত্যা করেছে। আমার স্বামী পেশায় একজন জেলে ছিল। এদিকে মিয়ানমার থেকে আসা মরণ নেশা ইয়াবা পাচার প্রতিরোধে দীর্ঘ সাড়ে ৪ বছর যাবত ধরে নাফনদীতে জেলেদের মাছ ধরা নিষিদ্ধ রাখা হয়েছে। এতে জেলেরা নাফনদী উপকূলীয় সীমান্তের প্রায় ১০ হাজার জেলে পরিবার নানা প্রকার আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে পড়ে।
সেই সূত্র ধরে গলায় ফাঁস লাগিয়ে নিহত হওয়া মোঃ রফিক প্রকাশ সোনা মিয়া স্ত্রী ও দুই সন্তান নিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ শিকার হচ্ছে। স্থানীয়রা ধারনা করছেন অভাবের সংসারে দিনের খাবার দিনে জোগাড় করতে না পারায় সে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে।
এদিকে টেকনাফ থানা পুলিশেরর একটি দল ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার মর্গে প্রেরন করেছে। পাশাপাশি এই আত্মহত্যা আসল রহস্য কি তা বের করার জন্য তদন্ত প্রক্রিয়া চলছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.