গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফ হ্নীলা ইউনিয়নে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ ২জন ফার্ণিচার মিস্ত্রীকে আটক করেছে।
সূত্রে জানা যায় এরা দুইজন দীর্ঘদিন ধরে অত্র এলাকার চিহ্নিত কয়েকজন ইয়াবা কারবারীর সাথে আতাঁত করে এই অপকর্মে লিপ্ত রয়েছে। এলাকাবাসীর দাবী আটক ব্যক্তিদের রিমান্ডে নিয়ে আসলে এই মাদক সিন্ডিকেট চক্রের মুখোশ উম্মোচন করা যাবে।
জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বিকালে র্যাব-৭,চট্টগ্রামের একটি দল উপজেলার হ্নীলা পূর্ব সিকদার পাড়ায় সেলিম ফার্ণিচার দোকানে অভিযান চালিয়ে ইয়াবাসহ হ্নীলা মৌলভী বাজার আব্দুল মোনাফের পুত্র নুরুল আবছার (২৪) ও ফার্ণিচার মালিক বি-বাড়িয়া জেলার সরাইল থানার কালিগঞ্জ গ্রামের মৃত হাসান মিয়ার পুত্র মোঃ সেলিম (৩২) কে হাতে-নাতে আটক করেন। ইয়াবা গুলোর বাজার মূল্য ৫০ লক্ষ টাকা বলে জানায় র্যাব। অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-৭ কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান। তিনি জানান আটকৃত আসামীদের সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়ের করার পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
উল্লেখ্য, আটক ফার্ণিচার মালিক সেলিম আগেও একবার ইয়াবার চালান নিয়ে আটক হয়ে হাজত বাসের পর জামিনে এসে উক্ত স্থানে ফার্ণিচার ব্যবসার আড়ালে শক্তিশালী সিন্ডিকেট গড়ে মাদক চোরাচালান চালিয়ে আসছে।
এদিকে চলমান মাদক বিরোধী অভিযানের মধ্যেও সীমান্ত হতে কারা এইসব মাদকের চালান খালাস করে আসছে? কোন ক্ষমতাধর এবং শক্তিশালী সিন্ডিকেট মাদক মজুদ করে বিশেষ সদস্যদের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের চালান সরবরাহ করে আসছে বলে জানা যায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.