
গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
টেকনাফে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জম্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
১৭ মার্চ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন, শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশাল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম। উক্ত সভায় ও র্যালীতে অংশ গ্রহন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমেদ, টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাঈন উদ্দিন, টেকনাফ পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আমাদের টেকনাফ ডটকমের সম্পাদক মো. আলম বাহাদুর, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি আয়ুব বাঙ্গালী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমা, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম কুতুবী, উপজেলা রিসোর্স ইন্সট্রক্টর মো. ইলিয়াছ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ বোষ, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন, এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জয়নাল আবেদীনসহ রাজনৈতিক নেতাকর্মী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামে স্বাধীন দেশের জন্ম হত না।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.