সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে বন্দুকযুদ্ধে আলম নামে ১ কারবারী নিহত : অস্ত্র ও ইয়াবা উদ্ধার

টেকনাফে বন্দুকযুদ্ধে আলম নামে ১ কারবারী নিহত : অস্ত্র ও ইয়াবা উদ্ধার

ফাইল ফটো

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
সীমান্ত উপজেলা টেকনাফে ইয়াবার চালান খালাসের অন্যতম নিরাপদ জোনে দু’পক্ষের বন্দুকযুদ্ধে এক মাদক কারবারী নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, ইয়াবা ও মৃতদেহ উদ্ধার করেছে।

জানা যায়, ১৮ নভেম্বর ভোররাত ২টারদিকে উপজেলার অন্যতম ইয়াবার চালান খালাসের নিরাপদ জোন বঙ্গোপসাগর উপকূল সংলগ্ন দক্ষিণ লেঙ্গুরবিলে দু’পক্ষের মধ্যে ইয়াবার চালান খালাস নিয়ে গোলাগুলির খবর পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক কারবারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় ২টি অস্ত্র, ১০হাজার পিস ইয়াবাসহ ১টি মৃতদেহ পাওয়া যায়। পুলিশ লাশ থানায় নিয়ে আসে। এরপর সনাক্ত করে নিহত ব্যক্তি দক্ষিণ লেঙ্গুরবিলের মৃত আব্দুল কাদেরের পুত্র ফরিদ আলম (৩০) প্রকাশ মোঃ আলম বলে সনাক্ত করে। এরপর লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, পুলিশ উক্ত এলাকায় গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২টি দেশীয় অস্ত্র, ১০ হাজার ইয়াবা ও ১টি মৃতদেহ উদ্ধার করে। পরে থানায় এনে তার পরিচয় সনাক্তের পর পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান টেকনাফে যতদিন মাদক চোরাচালান শূন্যের কোটায় আসবেনা ততদিন মাদক কারবারীদের বিরুদ্ধে এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এদিকে নিহত মাদক কারবারী ব্যক্তি জীবনে ২ মেয়ে ১ ছেলের জনক হলেও দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় শক্তিশালী বিশেষ সিন্ডিকেট গড়ে মাদক চোরাচালান চালিয়ে আসছে বলে জনশ্রুতি রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.